

আসছে সিয়াম সাধনার মাস রমজানে ইয়েমেনে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে সৌদি আরব নেতৃত্বধীন জোট।
জাতিসংঘ আহ্বানের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এমনটা জানিয়ে সৌদি প্রেস এজেন্সি বলেছে, বুধবার সকাল ছয়টা থেকে তারা ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ থাকবে।
এদিকে, হুথি বিদ্রোহীরা অবশ্য সৌদির এই সিদ্ধান্তকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ইয়েমেনের অবরুদ্ধ বন্দরগুলো আগে পুরোপুরি খুলতে হবে।
সৌদি আরব জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিক জানান, এই অস্ত্রবিরতিকে স্বার্থক করতে সৌদি জোটের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা হবে।
২০১৫ সালে থেকে এই লড়াই বন্ধ করার চেষ্টা করা হয়েছে বহুবার। কিন্তু তাতে কোন লাভ হয়নি।



