তালেবানে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করার পরপরই আফগানে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি মার্কিন ডলার সমপরিমানের চারটি প্রকল্প স্থগিত করে বিশ্ব ব্যাংক। খবর-বিবিসি।

সাধারণ মানুষের জীবিকা,কৃষি,শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে আফগানিস্তানে পুনরায় অবকাঠামো নির্মাণের ট্রাস্ট ফান্ডের (এআরটিএফ) আওতায় চারটি প্রকল্প বাস্তবায়ন করার কথা বিশ্ব ব্যাংকের। পাশাপাশি মেয়ে ও নারীদের যেনো উপকৃত হয়,সেদিকে খেয়াল রাখা হচ্ছিলো বলে জানিয়েছিলো সংস্থাটি।

এর আগে দীর্ঘ প্রতিক্ষার পর গত ২৩ মার্চ আফগানিস্তানে খুলেছিল মেয়েদের মাধ্যমিক স্কুল। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় ক্লাসে ফিরেছিল মেয়ে শিক্ষার্থীরাও। কিন্তু স্কুল খোলার কয়েক ঘণ্টার মধ্যেই তা আবারো বন্ধ করে দেওয়া তালেবান সরকার।

citytouch 728-X-90

তালেবান সরকারের দাবি করছে,ইসলামি আইন ও আফগান ঐতিহ্য’অনুসারে মেয়ে শিক্ষার্থীদের জন্য ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই স্কুলগুলো আবারও চালু হবে।

তবে এ পদক্ষেপ নেয়ার পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সমালোচনার মুখে পরে তালবান।