

রাশিয়ার বিপক্ষে বিরোধিতা করার চেষ্টা বারবার নিস্ফল হচ্ছে পশ্চিমাদের।মস্কো তাদের নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত ছিল বলে দাবী করেছেন রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। বুধবার তাস নিউজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
তিনি বলেন, বেশ কিছু বাস্তবিক অসুবিধা মানিয়ে নিয়ে আমরা এগিয়ে যাবো। এখনও বৈশ্বিক মূল্য-সংযোজনী শৃঙ্খল থেকে, শ্রমের আন্তর্জাতিক ভাগ থেকে বিচ্ছিন্ন, ক্রমবর্ধমান বেকারত্ব মোকাবিলা করছি এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে আছি।
গ্যাস রফতানির অর্থ রুবলে পরিশোধ করতে হবে বলে মস্কোর নেওয়া সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে মেদভেদেভ বলেন ‘তারপরেও, রাশিয়াকে আটকে রাখার উদ্যোগ ব্যর্থ হয়েছে কারণ আমরা এই ধরনের অনুমানযোগ্য হামলার জন্য প্রস্তুত ছিলাম।
রাশিয়ার এই প্রভাবশালী এই নেতা আরও বলেন, ‘আমাদের বিরোধিরা তাদের নিষ্ফল কাজ অব্যাহত রাখলেও, পৃথিবী পর্যায়ক্রমে নতুন অর্থনৈতিক সম্পর্কের দিকে এবং আর্থিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাসের দিকে আগাচ্ছে।


