

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এক টুইটে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর- দ্য ডন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এক সংবাদ সম্মেলনে বলেন, কাল ও পরশু- এ দুইদিন খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী ‘শেষ বল’ পর্যন্ত লড়াই করে যাবেন।
এর আগে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা ছিল ইমরানের। কিন্তু কোনো কারণ না দেখিয়েই সে ভাষণের সময় পরিবর্তিত হয়।
ইমরানের দলের পক্ষ থেকে বলা হয়েছে, গোপন চিঠিতে বিদেশি ষড়যন্ত্রের পরিস্কার প্রমাণ রয়েছে। সাথে ইমরানের সরকারকেও হুমকি দেওয়া হয়েছে। বিদেশ থেকে ফোন কল দিয়ে একদল লোক পাকিস্তান চালাতে চাইছেন। আর তারা মানুষের জন্য কাজ করা সরকারকে সহ্য করতে পারছে না।
তার সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব এই বিদেশি ষড়যন্ত্রেরই অংশ। যদিও তাদের এ অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।


