

ইউক্রেন চলমান সামরিক অভিযানের যুদ্ধবিরতি ঘোষণা করার জন্য পূর্বশর্তসমূহ এখনও পূরণ হয়নি তাই যুদ্ধবিরতির সঠিক সময় আসেনি বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। এর আগে বৃহস্পতিবার রুশ প্রসিডেন্টের সাথে কথা বলেন ইতালি প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। মারিও দ্রাঘি আরো বলেন, পুতিন আমাকে বলেছেন বর্তমান গ্যাস চুক্তি কার্যকর রয়েছে ও ইউরোপীয় সংস্থাগুলো রুবেলের পরিবর্তে ইউরো এবং ডলারের বদলে অর্থ প্রদান অব্যাহত থাকবে। তিনি বলেন, মূল্য পরিশোধ সংক্রান্ত আলোচনা আমাদের চলমান রয়েছে, তবে আমার ধারণা ভুলও হতে পারে। এটা রাশিয়ার ফেডারেশনের অভ্যন্তরীণ বিষয়। মঙ্গলবার ইস্তাম্বুলে শান্তি আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে সামরিক হামলা কমিয়ে দেয়ার আশ্বাসের পর এমন কথা বললেন রুশ প্রেসিডেন্ট। তবে প্রতিবেদন লেখা পযর্ন্ত ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য জানা যায়নি।



