এবার রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেলের ডিপোতে ইউক্রেনের সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে হামলা চালানোর অভিযোগ করেছেন স্থানীয় আঞ্চলিক গভর্নর। শুক্রবার সকালে এই হামলা চালানো হয়েছে দাবী জানান গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ। খবর-বিবিসি

গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ দাবি করেছেন, মাত্র দুই দিন আগে ওই অঞ্চলের একটি অস্ত্র মজুত রাখা ভবনে দুটি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। এতে করে তেলের ডিপোতে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন আহত হয়েছে। তবে তাদের জীবন শঙ্কায় নেই বলেও জানিয়েছেন তিনি।

গভর্নর আরো জানান, দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। পাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

citytouch 728-X-90

তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক দ্বায় স্বীকার করেনি ইউক্রেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারির পর থেকে রাশিয়ার হামলার প্রতিরোধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখনও কোনো ফল মেলেনি।