হেড অফ ডিজিটাল মিডিয়া


চীনের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের সহকারী লিন্ডা সানকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী ক্রিস্টোফার হুকেও অর্থপাচারের অভিযোগে আটক করা হয়েছে।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয় এবং বিকেলে ব্রুকলিনের একটি আদালতে হাজির করা হয়।ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, নিউইয়র্ক রাজ্য প্রশাসনে কর্মরত লিন্ডা সান চীনের জন্য গুপ্তচর হিসেবে কাজ করছিলেন, যার মাধ্যমে তিনি ও তার স্বামী লক্ষ লক্ষ ডলার আয় করেছেন।২০২১ সালে গভর্নর ক্যাথি হোচুল তাকে ডেপুটি চিফ অব স্টাফ পদে নিয়োগ দেন। এর আগে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর আমলেও একই পদে ছিলেন।এফবিআই-এর অভিযোগে বলা হয়েছে, লিন্ডা সান চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে গোপন সম্পর্ক বজায় রেখে চলেছেন। তার বিরুদ্ধে ভিসা জালিয়াতি, তথ্য পাচার, এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। তার স্বামী ক্রিস্টোফার হুর বিরুদ্ধে শুধু অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।লিন্ডা সানের বিরুদ্ধে অভিযোগে আরও বলা হয়েছে, তিনি চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিউইয়র্ক সফরের আমন্ত্রণ জানিয়ে এবং নিউইয়র্ক রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দেন। এছাড়া, বিভিন্ন সরকারি নথি অনুমতি ছাড়াই চীনে পাচার করেছেন এবং তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে নিউইয়র্কের কর্মকর্তাদের বৈঠক ঠেকানোরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।নিউইয়র্কের পূর্বাঞ্চলের প্রধান আইন কর্মকর্তা ব্রেওন পিস বলেছেন, লিন্ডা সান চীনের উচ্চপর্যায়ের গুপ্তচর ছিলেন এবং এই গুপ্তচরবৃত্তির মাধ্যমে কয়েক কোটি ডলার উপার্জন করেছেন, যা তিনি বিভিন্ন ব্যাংকে রেখে এবং নিউইয়র্কসহ অন্তত তিনটি অঙ্গরাজ্যে দামী সম্পত্তি ক্রয়ে ব্যবহার করেছেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।