

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সহেপি তুরস্কে গ্রেপ্তার হয়েছেন। তুর্কি পুলিশ গত ৩০ আগস্ট ইস্তাম্বুলে একটি বিশেষ অভিযানে তাকে আটক করে। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) তাকে মোসাদের আর্থিক কার্যক্রমের প্রধান হিসেবে চিহ্নিত করেছে। এই বছর মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কে ২০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে আনাদোলু এজেন্সি জানিয়েছে।প্রতিবেদন অনুসারে, রেক্সহেপির বিরুদ্ধে তুরস্কে মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। তাকে অর্থ স্থানান্তরের অপরাধে আটক করার পর আদালতে নেওয়া হয়, যেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন।রেক্সহেপি দীর্ঘদিন ধরে তুরস্কের গোয়েন্দাদের নজরে ছিলেন। তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনসহ আর্থিক কার্যকলাপ নিয়ে তদন্ত চলছিল। তিনি মোসাদের ফিল্ড এজেন্টদের তহবিল সরবরাহ এবং সিরিয়া থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি মোসাদের নির্দেশে ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনা করতেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।