আন্তর্জাতিক


ভারতীয় বিমানে বোমা আতঙ্ক, তুরস্কে জরুরি অবতরণ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন, শনিবার

ভারতীয় বিমানে বোমা আতঙ্ক, তুরস্কে জরুরি অবতরণ
ভারতের ভিস্তারা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বোমা আতঙ্কের কারণে তুরস্কে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটি মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্ট যাচ্ছিল এবং এরজুরুম শহরে নিরাপদে অবতরণ করা হয়।
তল্লাশি শেষে জানা গেছে, বিমানে কোন বোমা ছিল না এবং আতঙ্কের ভিত্তি ছিল না। উড়োজাহাজের একটি শৌচাগারে একটি কাগজে বোমা রাখার হুমকি লেখা ছিল, যা দেখে তল্লাশি চালানো হয়। ২৩৪ জন যাত্রী এবং ১৩ জন ক্রু নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
তল্লাশি শেষ হওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ভিস্তারা কর্তৃপক্ষ জানিয়েছে, আটকেপড়া যাত্রীদের ফ্রাঙ্কফুর্টে নিয়ে যেতে বিকল্প উড়োজাহাজ পাঠানো হবে। সব কিছু ঠিক থাকলে শনিবার দুপুরে উড়োজাহাজটি ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে যাত্রা করবে।

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ- কোন দেশে কত নিহত, বাংলাদেশির সংখ্যা কত?

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে ইরান। শুধু ইসরায়েল নয়, ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায়ও হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয় হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

ইরান-এর সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয়’ অর্জন করেছে।

যুদ্ধবিরতি চুক্তিতে ‘ইরানের বিজয়’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উত্থাপিত ১০ দফা দাবি মেনে নিয়েছেন বলে দাবি করেছে তেহরান। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান।

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ পার হলে সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়বে: ইরান

যুক্তরাষ্ট্র যদি তেহরানের নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করে, তাহলে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের বাইরে ছড়িয়ে পড়তে পারে- এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।