

সামরিক অভিযানে রাশিয়ার দ্য ৩৩১ গার্ডস প্যারাসুট রেজিমেন্টের ৩৯ জন নিহত হয়েছে বলে দাবি ইউক্রেনের। এ রেজিমেন্টের সেনারা রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে নিজেদের সবচেয়ে ‘অভিজাত’ বলে মনে করেন। খবর-বিবিসি।
গত ১৩ মার্চ এই রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সের্গেই সুখারেভ নিহত হয়েছিলেন। রাশিয়ার পক্ষ থেকে তাকে ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন মেডেল’ (মরণোত্তর) দেওয়া হয়েছে।
তার শেষকৃত্যে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী জেনারেল ইউরি সাদোভেঙ্কো বলেন,‘কর্নেল ভবিষ্যতের জন্য বেঁচে ছিলেন, আমাদের সবার ভবিষ্যতের ও নাৎসিমুক্ত একটি ভবিষ্যতের জন্য বেঁচে ছিলেন।
তবে ইউক্রেন রাশিয়া সংঘাতে কত হাজার রুশ সেনা নিহত হয়েছেন তার বিস্তারিত কোন তথ্য দেয়নি রাশিয়া। দুই–একবার শুধু সেনাদের মৃত্যুর হিসাব দিয়েছে।
ইউক্রেনের দাবি অনুযায়ী রাশিয়া যেটা বলছে, এর চেয়ে অনেক বেশি সেনা নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার এলিট ৩৩১ রেজিমেন্টের অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।


