হেড অফ ডিজিটাল মিডিয়া


টাটা গ্রুপের প্রাক্তন প্রধান রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতের দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। খবরটি প্রথম প্রকাশ করে 'দ্য ওয়াল' এবং 'সংবাদ প্রতিদিন'।রবিবার (৭ অক্টোবর) রতন টাটার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল, এবং জানা যায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। তবে সেই সময় রতন টাটা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, তিনি সুস্থ আছেন এবং এটি ভুয়া খবর। কিন্তু বুধবার বিকেলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো আবারো জানায় যে, রতন টাটার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।প্রাথমিকভাবে জানা গিয়েছিল, রক্তচাপ কমে যাওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৮৬ বছর বয়সী রতন টাটা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এবং নিয়মিত চেকআপ করাতে হচ্ছিল। তবে তার মৃত্যু নিয়ে এখনো টাটা গ্রুপের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তারা জানিয়েছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হবে।রতন টাটার জন্ম ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ের এক পারসিক পরিবারে। তিনি ভারতের অন্যতম সম্মানিত শিল্পপতি হিসেবে পরিচিত। ১৯৯১ সালে টাটা গ্রুপের নেতৃত্ব গ্রহণ করে, তার সময়ের মধ্যে গ্রুপের আয় বেড়ে যায় ৪০ গুণ এবং মুনাফা ৫০ গুণ। ন্যানো গাড়ি প্রকল্পের মাধ্যমে মধ্যবিত্ত শ্রেণির জন্য সাশ্রয়ী মূল্যের চার চাকার স্বপ্ন পূরণ করেন তিনি।২০১২ সালে তিনি টাটা গ্রুপের নির্বাহী ক্ষমতা ছেড়ে দেন এবং ২০১৭ সালে এন চন্দ্রশেখরনকে গ্রুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়।রতন টাটা তার কর্মজীবনে অসংখ্য সম্মাননা পেয়েছেন, যার মধ্যে রয়েছে ভারতের পদ্মভূষণ ও পদ্ম বিভূষণ। এছাড়া, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানগুলো থেকেও তিনি সম্মানিত হন। যদিও তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হননি, তবে একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তার জীবনে প্রেম এসেছিল, কিন্তু চারবার বিয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ পর্যন্ত তা হয়নি।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।