পাকিস্তানের পার্লামেন্ট ভেঙ্গে দিলেন- রাষ্ট্রপতি আরিফুল রহমান আলভী
হেড অফ ডিজিটাল মিডিয়া


ইমরান খানের সুপারিশে পার্লামেন্ট ভেঙে দিলেন পাকিস্তানের বর্তমান রাষ্ট্রপতি আরিফুল রহমান আলভী। ৯০ দিনের মধ্যে পূর্ণ নির্বাচনের আহবান ।
এদিকে, অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে স্পিকার সুরি বলেন, " সংবিধান অনুযায়ী আমি এই অনাস্থা প্রস্তাবকে বাতিল করে দিচ্ছি।"
ইমরান খান ঘটনার কয়েক মিনিট পর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি রাষ্ট্রপতিকে বিধানসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। একটি টেলিভিশন ভাষণে তিনি আরোও বলেন “যখন পরামর্শ রাষ্ট্রপতির কাছে পৌঁছাবে, তখন বিধানসভাগুলি ভেঙে দেওয়া হবে যা একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া অনুসরণ করবে।
তিনি আরো জানান, "আমি জনগণকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলছি। আল্লাহকে ধন্যবাদ সরকার পতনের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ।



