

লন্ডনে অবস্থানরত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর হামলা হয়েছে। এই ঘটনায় ইমরান খানের দলকে দায়ী করে তার গ্রেপ্তার চেয়েছেন নওয়াজ- কন্যা মরিয়ম নওয়াজ।
শনিবার পাকিস্তানের একজন সাংবাদিক এ তথ্য জানান। খবর- এনডিটিভি
জানা যায়, লন্ডনে নওয়াজের দপ্তরের বাইরে এক দল যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীদের বাধা দিতে গেলে নওয়াজের দেহরক্ষী আহত হন।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দায়ী করেছেন নওয়াজ-কন্যা মরিয়ম শরিফ। পাশাপাশি, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাতে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে ইমরানের গ্রেপ্তার দাবি করেন মরিয়ম। এই ঘটনায় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দায়ী করেছেন নওয়াজ-কন্যা মরিয়ম শরিফ। পাশাপাশি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তাতে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে ইমরানের গ্রেপ্তার দাবি করেন তিনি।
এই ঘটনায় টুইটারে দেওয়া এক বার্তায় তিনি আরোও বলেন, ‘পিটিআইয়ের যেসব সমর্থক সহিংসতার পথ বেছে নিয়েছেন বা আইন-শৃঙ্খলাকে নিজের হাতে তুলে নিয়েছেন, তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো উচিত। এ সময় সহিংসতায় উসকানি ও দেশদ্রোহিতার জন্য ইমরান খানকেও আটক করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করলেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি বলেন, পাকিস্তানের সংবিধানের ৫ নম্বর ধারা অনুযায়ী এটি অবৈধ।



