

মাত্র এক ঘণ্টার অতি ভারী বর্ষণে উত্তর আফ্রিকার মরুপ্রধান দেশ মরক্কোর সাফি প্রদেশে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং আরও ৩২ জন আহত হয়েছেন। তবে আহতদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।রোববার (১৪ ডিসেম্বর) ভোর থেকে মরক্কোর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। দুপুরের দিকে তা হঠাৎ করে প্রবল বর্ষণে রূপ নেয় এবং এক ঘণ্টার কিছু বেশি সময় স্থায়ী থাকে। এই স্বল্প সময়ের তীব্র বর্ষণেই সাফি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের কর্মকর্তারা।বন্যার ফলে এখন পর্যন্ত অন্তত ৭০টি বাড়ি ও দোকানপাট আংশিক কিংবা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী রাবাত থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দূরে অবস্থিত সাফি প্রদেশের প্রধান শহর সাফিতেই বন্যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। ঐতিহাসিক ও পর্যটননির্ভর শহর সাফির সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রবল বর্ষণ ও পানির তোড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।সড়ক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো সাফি শহর ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে। সন্ধ্যার দিকে বন্যার পানি নামতে শুরু করলে ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।উল্লেখ্য, মরক্কোর বিভিন্ন অঞ্চলে গত প্রায় সাত বছর ধরে খরা পরিস্থিতি বিরাজ করছে। দীর্ঘমেয়াদি খরার মধ্যেই হঠাৎ এমন প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যা দেশটির জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।সূত্র: আলজাজিরা
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।