-7513.png&w=3840&q=75)

রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী নভোরোসিয়েস্ক বন্দরে অবস্থানরত সাবমেরিনটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ (এসবিইউ)।সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এসবিইউ জানায়, তাদের হামলায় কিলো ক্লাসের ওই সাবমেরিনটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সংস্থাটি দাবি করেছে, ইতিহাসে এই প্রথম ‘সামুদ্রিক বেবি ড্রোন’ ব্যবহার করে সাবমেরিনে সফল হামলা চালানো হয়েছে।এসবিইউ জানায়, সাবমেরিনটিতে চারটি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার ছিল, যেগুলো ব্যবহার করে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো। তবে ইউক্রেনের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে জার্মানির বার্লিনে যখন কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, ঠিক সেই সময় রুশ নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সাবমেরিনে হামলার তথ্য প্রকাশ করল কিয়েভ। বিশ্লেষকদের মতে, আলোচনার মধ্যেই এ ধরনের হামলার মাধ্যমে ইউক্রেন দেখাতে চাইছে যে, তারা এখনও রাশিয়ার জন্য বড় ধরনের সামরিক ক্ষতির কারণ হতে সক্ষম।সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে ‘তেমন কোনো কার্ড নেই’। এর পর থেকেই কিয়েভ হামলার মাত্রা বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগেও ইউক্রেন রুশ সংশ্লিষ্ট কয়েকটি জাহাজে হামলা চালায়। পাল্টা জবাবে রাশিয়াও পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক বলেন, রাশিয়ার সাবমেরিনে হামলার মাধ্যমে নৌযুদ্ধে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে ইউক্রেন। তিনি জানান, সমুদ্রে সাবমেরিনে আঘাত হানা অত্যন্ত জটিল ও কঠিন একটি সামরিক অভিযান।এদিকে, টানা তৃতীয় বছরের মতো শীতকাল শুরু হওয়ার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলে আরও ভূখণ্ড দখলের চেষ্টা অব্যাহত রয়েছে।সূত্র: আল জাজিরা
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।