

বিশ্বনন্দিত ফিলিস্তিনি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ বকরী আর নেই। বুধবার (২৪ ডিসেম্বর) ৭২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তাঁর পরিবার।
মৃত্যুর দিনেই উত্তর ইসরায়েলে তাঁর জন্মস্থান ‘বি’নেহ’-তে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তাঁর ছেলে, প্রখ্যাত অভিনেতা সালেহ বকরী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় পিতার মৃত্যুর খবর জানান।
আশির দশকে অভিনয়জীবন শুরু করা মোহাম্মদ বকরী ছিলেন একাধারে ফিলিস্তিনি ও ইসরায়েলি থিয়েটার ও চলচ্চিত্রের পরিচিত মুখ। তিনি আরবি ও হিব্রু—উভয় ভাষাতেই সমান পারদর্শী ছিলেন। গ্রিক-ফরাসি একাডেমি অ্যাওয়ার্ডজয়ী পরিচালক কোস্টা-গাভ্রাসের ‘হানাকে’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর রূপালি পর্দায় অভিষেক ঘটে। ১৯৮৪ সালে একাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া ইসরায়েলি চলচ্চিত্র ‘বিয়ন্ড দ্য ওয়ালস’-এ তাঁর অভিনয় বিশ্বজুড়ে প্রশংসিত হয়।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও বকরী ছিলেন আপসহীন। ২০০২ সালে তাঁর পরিচালিত তথ্যচিত্র ‘জেনিন, জেনিন’ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও বেসামরিক হত্যার চিত্র এতে তুলে ধরা হয়েছিল। এই তথ্যচিত্রটির জন্য তাঁকে দীর্ঘ বছর ইসরায়েলি আদালতে আইনি লড়াই চালাতে হয়েছে। এক পর্যায়ে ইসরায়েলি ফিল্ম বোর্ড ছবিটি নিষিদ্ধ করে এবং ২০২২ সালে দেশটির সর্বোচ্চ আদালত তাঁর আপিল খারিজ করে দেন।
মোহাম্মদ বকরীর মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র অঙ্গন এবং ফিলিস্তিনি সাংস্কৃতিক পরিমণ্ডলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।