
ইউক্রেনে রাজধানী কিয়েভের পার্শবর্তী বুচা নগরীতে "গণহত্যা" বলে বিশ্বনেতারা যখন ক্ষোভ প্রকাশ করছেন। এরই মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার পরিষদের ইউক্রেনের বিষয়ক এক বৈঠকে তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। খবর আনাদোলু এজেন্সি।
দেশের জনগণের উদ্দেশ্যে জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, এই ভাষণ হবে কিয়েভের স্বার্থে, বুচায় বেসামরিক মানুষদের হত্যার মুক্ত ও স্বচ্ছ তদন্ত জন্য। আমরা সবচেয়ে সম্পূর্ণ, স্বচ্ছ তদন্তে আগ্রহী, যার ফলাফল সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জানানো এবং ব্যাখ্যা করা হবে।
এদিকে ইউক্রেনে রুশ সেনাদের হত্যাকাণ্ডের যে খবর প্রকাশ হয়েছে তার ‘স্বাধীন এবং কার্যকর’ তদন্তের আহবান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট বলেছেন, রাস্তায় পড়ে থাকা বেসামরিক মানুষদের মরদেহ এবং যত্রতত্রভাবে দেওয়া কবরের ছবি দেখে আমি খুবই মর্মাহত।
বিবৃতিতে আরোও বলা হয়েছে, বুচা নগরীর রাস্তায় পড়ে থাকা লাশের ছবি ও ভিডিওকে কিয়েভের জন্য পশ্চিমাদের সাজানো মঞ্চ দাবী করেছে মস্কো। রুশ সেনারা যতদিন ছিলো, তখন একজন স্থানীয় বাসিন্দাও কোনো সহিংস কর্মকাণ্ডের শিকার হয়নি বলে দাবি তাদের।



