‘দক্ষিণ কোরিয়া হামলা চালালে উত্তর কোরিয়া পারমাণবিক হামলা চালাবে: কিম ইয়ো জং
হেড অফ ডিজিটাল মিডিয়া

উত্তর কোরিয়া সবসময় যুদ্ধের বিপক্ষে। তবে দক্ষিণ কোরিয়া হামলা করলে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুমকি দিয়েছে কিম জং উনের বোন কিম ইয়ো জং।
৫ এপ্রিল উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ'র বরাত দিয়ে এ তথ্য জানান তিনি ।
প্রতিবেদনে অনুযায়ী, কিমের বোনের এই হুমকি দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্টকে লক্ষ্য করে দেওয়া ।
প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি উত্তর কোরিয়ায় আক্রমণ সংক্রান্ত যে মন্তব্য করেছেন তা 'খুব বড় ভুল ছিল'।
গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুহ উক বলেছিলেন, তার দেশের হাতে উন্নতমানের ক্ষেপণাস্ত্র আছে। সেগুলো দিয়ে উত্তর কোরিয়াতে দ্রুত ও নিখুঁতভাবে হামলা করা যাবে ।
তার এমন আক্রমণাত্মক মন্তব্যের নিন্দা জানিয়ে , রোববার দক্ষিণ কোরিয়ার সিউলের একাধিক গুরুত্বপূর্ণ কাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল কিম ইয়ো জং।
এবার প্রতিবেশী দেশটির বিরুদ্ধে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন তিনি।
চলতি বছরের শুরুতে উত্তর কোরিয়া বেশ কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর কোরীয় উপদ্বীপে সামরিক শক্তিমত্তা প্রকাশের প্রবণতা দেখা যায় ।
উত্তর কোরিয়ার সাথে আলোচনা বন্ধ থাকায় সিউল ও ওয়াশিংটনের কর্মকর্তারা ধারণা করছেন তারা যেকোনো সময় পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে। ২০১৭ সালে সবশেষ পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া ।



