.webp&w=3840&q=75)

ইরানে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে দেশটির সরকারপন্থি বিশ্লেষকেরা। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদির ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিনে রাজধানীসহ বড় শহরগুলোতে আর দৃশ্যমান কোনো বিক্ষোভ হয়নি।
বুধবার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ফোয়াদ ইজাদি বলেন, গত ৪৮ থেকে ৭২ ঘণ্টায় তিনি কোনো বড় ধরনের বিক্ষোভ বা দাঙ্গার ঘটনা প্রত্যক্ষ করেননি। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
গত বৃহস্পতিবার ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির আহ্বানে দেশজুড়ে হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেন। ওই দিনই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যা এখনো বহাল রয়েছে।
ইন্টারনেট বন্ধের বিষয়ে অধ্যাপক ইজাদি বলেন, এটি নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে। তিনি গত বছরের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের প্রসঙ্গ টেনে দাবি করেন, সে সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা ইরানের ইন্টারনেট অবকাঠামো ব্যবহার করে যোগাযোগ ও কমান্ড পরিচালনা করেছিল, যা পরে শনাক্ত করা হয়।
বিক্ষোভ চলাকালে সহিংসতার অভিযোগ তুলে তিনি আরও বলেন, দাঙ্গাবাজরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং যেসব দোকানদার দোকান বন্ধ রাখতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তাঁদের ওপরও হামলা হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, কিছু দোকানিকে হত্যাও করা হয়েছে।
এদিকে আলজাজিরার পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরকারপন্থিরাই রাজপথে অবস্থান করছেন। বিপরীতে বিক্ষোভকারীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
ইরানে চলমান এই পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ তথ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে, কারণ দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ ব্যবস্থা এখনো সীমিত রয়েছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।