আন্তর্জাতিক


আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে তিন দিনে নিহত ৬১


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৪ জানুয়ারি ২০২৬, ০৩:১১ অপরাহ্ন, শনিবার

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে তিন দিনে নিহত ৬১

ছবি: সংগৃহীত


আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টির ফলে গত তিন দিনে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বসতবাড়ি ও অবকাঠামোর।

 

শনিবার (২৪ জানুয়ারি) আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) এক বিবৃতিতে জানায়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই দেশের মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশের বাসিন্দা।

 

সংস্থাটির প্রকাশিত প্রাথমিক হিসাব অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ১১০ জন আহত হয়েছেন। পাশাপাশি ৪৫৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এতে করে শত শত পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এএনডিএমএ জানায়, এখন পর্যন্ত অন্তত ৩৬০টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনাও কঠিন হয়ে পড়েছে।

 

এক ভিডিও বার্তায় সংস্থাটির এক মুখপাত্র জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, তুষারাচ্ছন্ন ও দুর্গম সড়কে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে হবে। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়।

 

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনও প্রস্তুত করা হয়নি এবং পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


সম্পর্কিত

আফগানিস্তানআন্তর্জাতিক

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

১১ মাসের কন্যাসন্তানকে হত্যা, দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টাকালে বাবা-মা গ্রেফতার

ভারতের বেঙ্গালুরুতে মাত্র ১১ মাস বয়সী এক কন্যাশিশুকে হত্যার পর ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে শিশুটির বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩ হাজার ৫৩৫

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলমান বিশ্বকাপের ওপর নেতিবাচক প্রভাব ফেলত।

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।