
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রাশিয়ার বিরুদ্ধে নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে এসব ঘটনার আন্তির্জাতিক তদন্ত দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া ভিডিও বার্তায় দাবি উত্থাপন করেন জেলেনস্কি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ কথা জানায়।
এছাড়াও রাশিয়াকে দায়বদ্ধতার মুখোমুখি করতে হবে। দেশটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মতো একটি ট্রাইব্যুনালের সামনে হাজির করা উচিত বলে জানিয়েছেন তিনি।
জেলেনস্কি আরো বলেন, গত ৪১ দিন ধরে রুশ সেনারা ইউক্রেনের বেসামরিক মানুষদের রাস্তায় গুলি করে হত্যা করছে এবং ট্যাংকের নিচে পিষে মারছে বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।তার অনেকগুলোর মধ্যে একটি উদাহরণ হচ্ছে বুচা শহরে ‘গণহত্যা। বিশ্ব এখনও সম্পূর্ণ সত্য দেখেনি।
যদিও এসব অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। বুচা শহরে রুশ সেনারা গণহত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলে পশ্চিমা অভিযোগকে 'ভয়ঙ্কর জালিয়াতি' হিসেবে অভিহিত করেছে রাশিয়া।
ক্রেমলিনের অভিযোগ,রুশ সেনাবাহিনীকে কলঙ্কিত করতেই এই মিথ্যাচার।



