
বেলজিয়ামে কুটনৈতিক অবস্থার পরিপন্থী কার্যকলাপে সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ রুশ কূটনীতিককে বহিস্কার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার ইইউ’র পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
জোসেপ বোরেল বলেন, রুশ ফেডারেশনের স্থায়ী মিশনের বেশ কয়েকজন কর্মকর্তাকে কূটনৈতিক বিরোধী পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সর্বশেষ সিদ্ধান্তের ব্যাখা দিতে রুশ রাষ্ট্রদূতকে ইইউ'তে তলব করেছেন বলেও জানান তিনি।
একই দিনে ফ্রান্স,নেদারল্যান্ড, সুইডেন ও স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে গুপ্তচর ও ইউক্রেনে আগ্রাসী হামলার প্রতিবাদে কূটনীতিকদের বহিস্কার করা হয়েছে। এবং দেশ ত্যাগ করতে বলা হয়।
ডেনমার্ক জানায়,কূটনৈতিক পরিচয়ে অবস্থান করা ১৫ জন রুশ গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করা হবে। ১৪ দিন মধ্যে দেশ ত্যাগ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে।
একই সাথে ইতালি নিরাপত্তা উদ্বেগে ৩০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। ইউক্রেনে রুশ অভিযানের শুরুর পর থেকে রুশ কূটনৈতিক বহিষ্কার অব্যাহত আছে ইউরোপের বিভিন্ন দেশে


