কিয়েভ ও চেরনিহিভ’র আশপাশ থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন: পেন্টাগন
হেড অফ ডিজিটাল মিডিয়া


রাশিয়ান সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ থেকে সরে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার পেন্টাগনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। সূত্র- এবিসি নিউজ
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আমরা রাজধানী কিয়েভ, চেরনিহিভ কিংবা তার আশেপাশে আর কোনও রুশ সেনা দেখতে পাচ্ছি না। সেখান থেকে রুশ সৈন্যদের প্রত্যাহার করে পুনরায় বেলারুশ ও রাশিয়ায় মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান,আগামী দিনে রাশিয়ান বাহিনী আবারো কিয়েভ অভিমুখী হতে পারে। তবে প্রত্যাহার হওয়া সৈন্যরা ফিরে আসবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,ইউক্রেনে প্রায় ১৩০ ব্যাটেলিয়ন সেনা পাঠায় রাশিয়া। এদের মধ্য ৮০ ব্যাটেলিয়ানের বেশী সেনা এখনো রয়ে গেছে। প্রত্যাহার করা রুশ সেনার সংখ্যা প্রায় ২৪ হাজার হতে পারে।



