
রাশিয়াকে মোকাবেলা করার জন্য ন্যাটোর অর্ন্তভুক্ত দেশগুলোর আরো বেশি অস্ত্র সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠকের আগে এসব কথা বলেন তিনি। খরব- রয়টার্স।
বৈঠকের আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, টেকসই এবং পর্যাপ্ত অস্ত্র সরবরাহ ছাড়া ইউক্রেনীয়দের বিজয়ের সঙ্গে থাকবে বিপুল আত্মত্যাগ।
এছাড়াও যত শিগরি অস্ত্র সরবরাহ পৌঁছাবে তত বেশি মানুষের জীবন, শহর ও নগর ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। রাশিয়াকে হারানোর সবচেয়ে ভালো উপায় এটি।
রাশিয়ান সেনাবাহিনীর নতুন অভিযানে কিয়েভকে কিভাবে অস্ত্র সহযোগিতা দেওয়া যায় সেটাই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।



