

হঠাৎ নাটকীয়তায় রুপ নিয়েছে পাকিস্তানের রাজনীতি। সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে প্রধানমন্ত্রী ইমরান খানের সব পরিকল্পনা ভেস্তে গেছে। উল্লাসের পরিবর্তে পিটিআই শিবিরে ভর করেছে এখন শুধুই দুশ্চিন্তা। বিপরীতে বিরোধী শিবিরে দেখা দিয়েছে উচ্ছ্বাস।
পার্লামেন্ট পুনর্বহালে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত এসেছে। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে আগামীকাল শনিবার।
অনাস্থা ভোটে ইমরান খানের বিদায় ঘণ্টা বেজে যাবে ধরে নিয়ে সম্ভাব্য নতুন ফেডারেল সরকার গঠনের আলোচনা শেষ করেছে বিরোধী জোট।
খবর দ্য এক্সপ্রেস টিবিউনে বলা হয়েছে, সম্ভাব্য প্রধানমন্ত্রীও ঠিক করে ফেলেছে বিরোধী দল। ফেডারেল সরকারে সব বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।



