
দূরবীন ডেস্ক


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের মধ্যে নতুন মাত্রা যোগ হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে হাজার হাজার কুর্দি যোদ্ধা সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেছে এবং স্থল অভিযান শুরু করেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এ সময় কুর্দি যোদ্ধাদের ইরানের ভেতরে প্রবেশ ও স্থল অভিযান শুরুর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ এবং ইসরায়েলের জেরুজালেম পোস্ট।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরাক ইরান সীমান্তবর্তী এলাকা থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর কয়েক হাজার যোদ্ধা তেহরানের বিরুদ্ধে স্থল অভিযানে অংশ নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে তারা ইরানি বাহিনীকে চাপে ফেলতে এবং বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার কৌশল নিয়ে প্রস্তুতি নিচ্ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফক্স নিউজের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, কয়েক হাজার কুর্দি যোদ্ধা সীমান্ত অতিক্রম করে ইরানের অভ্যন্তরে স্থল হামলা শুরু করেছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি সামরিক সহায়তার অভিযোগ অস্বীকার করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প প্রশাসন কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহে সম্মত হয়েছে এমন তথ্য সঠিক নয়।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশীদার ও মিত্র দেশের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। উত্তর ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি নিয়েও কুর্দি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট পরিকল্পনায় সম্মতি দিয়েছে এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে কোনো বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র দিচ্ছে না। তবে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য অংশ এ বিষয়ে সম্পৃক্ত থাকতে পারে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।