
পাকিস্তানে বর্তমানে প্রতি ডলারের বিনিময় মূল্য এখন ১৯১ রুপি। এ জন্য দেশটির বিভিন্ন আর্থিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছে ।
দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা এ অবস্থাকে আরও শোচনীয় করছে দেশটির রুপির মান। ৭ এপ্রিল প্রতি ডলারের বিনিময় মূল্য হয়েছে ১৯১ রুপি।
গত এক মাসে ৬ শতাংশ মান হারিয়েছে রুপি । ২০২১ সালের জুলাই থেকে হিসেব করলে রুপির মান কমেছে ১৮ শতাংশ ।বর্তমানে পাকিস্তানের রিজার্ভ ১ হাজার ২০০ মার্কিন ডলার । চলতি বছরের কয়েক মাস ধরে অস্বাভাবিক হারে রুপির মান কমছে। মুদ্রাহ্রাসের কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করা হচ্ছে ।
৩ এপ্রিল দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করা হয়। এরপর ইমরান খানের সুপারিশে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এরূপ রাজনৈতিক সংকটে দেশটির অর্থনীতি আরও তলিয়ে পড়ে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর থেকে এই পর্যন্ত ডলারের বিপরীতে রুপির মান ৫ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।



