

৩০ বছরের মধ্যে পিঙ্ক ফ্লয়েডের প্রথম গান
শুক্রবার (৭ এপ্রিল) প্রায় ৩০ বছর পর পিঙ্ক ফ্লয়েড তাদের নতুন গান প্রকাশ করেছে। গানটি যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনীয়দের সমর্থনে তৈরি।
"হে, হে, রাইস আপ!" আজ প্রকাশিত হয়েছে। ব্যান্ডটি গতকাল ঘোষণা দিয়েছে গানটি যুদ্ধের ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ব্যবহার করা হবে।
গানটিতে ইউক্রেনের একটি ব্যান্ড বুমবক্সের আন্দ্রি খলিভনিউক রয়েছে। আন্দ্রি খলিভনিউক রাশিয়া আক্রমণের শুরুর দিকে কিয়েভের সোফিয়স্কায়া স্কোয়ারে গান গেয়েছিল। যে ভিডিও ভাইরাল হয়।
পিঙ্ক ফ্লয়েডের অফিসিয়াল টুইটার ফিডে জানায় , "আমরা, অনেকের মতো, একটি স্বাধীন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশে আক্রমণ করা এবং এর জনগণকে বিশ্বের অন্যতম প্রধান শক্তি দ্বারা হত্যা করার জঘন্য কাজটির ক্রোধ এবং হতাশা অনুভব করছি।
ব্যান্ড সদস্য ডেভিড গিলমোর বলেন, তিনি খলিভনিউকের ভিডিও দ্বারা অনুপ্রাণিত হয়েছেন ।
গিলমোর রাশিয়ার আক্রমণের পরপরই যুদ্ধের বিরোধিতা করে টুইটে বলেছিলেন: "পুতিনকে যেতে হবে"।
আক্রমণের প্রতিবাদ দেখিয়ে ব্যান্ডটি রাশিয়ান এবং বেলারুশিয়ান স্ট্রিমিং সাইটগুলো থেকে তাদের সঙ্গীত সরিয়ে দিয়েছে ।



