
শুক্রবার পূর্ব ইউক্রেনের ক্রামাতোর্স্ক রেলওয়ে স্টেশনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ১০০ জনেরও বেশি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ান বাহিনীর বোমাবর্ষণাধীন এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য রেলরোড স্টেশনটি ব্যবহার করা হচ্ছিল। তখনি স্টেশনে দুটি রকেট আক্রমণ হয়েছে।
তারা আরও জানান "অপারেশনাল তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৩০ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে,"
এ প্রসঙ্গে দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো জানান, হামলার সময় হাজার হাজার মানুষ স্টেশনে ছিল ।
এ বিষয়ে, রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ২৪ ফেব্রুয়ারি দেশটিতে আক্রমণ শুরু করার পর থেকে ক্রেমলিন বেসামরিক নাগরিকদের আক্রমণ করার বিষয় অস্বীকার করে আসছে।



