
দিনভর নানা নাটকীয়তার পর জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে সরকারি বাসভবন খালি করার কথা জানিয়েছেন ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র নেতা ফয়সাল জাবেদ খান। খবর এনডিটিভির, দ্য ট্রিবিউন।
শনিবার পিটিআই’এর সিনেটর ফয়সাল জাবেদ খান তার টুইট বার্তায় লিখেন, ইমরান খান এইমাত্র প্রধানমন্ত্রী ভবন থেকে বিদায় জানিয়েছেন। তিনি সদয়ভাবে হাউজ ত্যাগ করলেন এবং মাথা নত করলেন না। পাকিস্তানি হিসেবে গর্ববোধ করছি, তার মত একজন নেতা পেয়ে ধন্যবোধ করছি।
দ্য এক্সপেস ট্রিবিউন পত্রিকার প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ইসলমাবাদের বানিগালায় নিজ বাসভবনে ফিরে যান ইমরান।
২০১৮ সালে ক্ষমতায় আসেন ৬৯ বছর বয়সী ইরমান খান। কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত টালমাটাল পাকিস্তানের অর্থনীতি। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও দুর্নীতিমুক্ত পাকিস্তান রুপান্তরিত করার ব্যর্থতার অভিযোগ ওঠে বিশ্বকাপ জয়ী ইমরান খানের বিরুদ্ধে।



