অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পর অন্তবর্তীকালের প্রধানমন্ত্রী নিয়োগের জন্য সোমবার দেশটির জাতীয় পরিষদে অধিবেশন বসছে।

এ দিন দুপুর ২ টায় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারপ্রাপ্ত স্পিকার আয়াজ সাদিক বলেন, প্রধানমন্ত্রী পদে আগ্রহীদের রোববার স্থানীয় সময় সকাল ১১টার মধ্যে নমিনেশন পেপার পূরণ করে জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে বিকাল ৩ টা পযর্ন্ত। এরপর দুপুর দুইটায় জাতীয় পরিষদের অধিবেশন বসবে। সেখানে ভোটের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে।

citytouch 728-X-90

এর আগে শনিবার দিনভর নানা নাটকীয়তার পর জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সাবেক এ ক্রিকেটার ক্ষমতাচ্যুত হওয়ায় পরবর্তী প্রধানমন্ত্রীর দৌঁড়ে এগিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ।

২০১৮ সালে ক্ষমতায় আসেন ৬৯ বছর বয়সী ইরমান খান। কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত টালমাটাল পাকিস্তানের অর্থনীতি। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও দুর্নীতিমুক্ত পাকিস্তান করার ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ ওঠে বিশ্বকাপ জয়ী ইমরান খানের বিরুদ্ধে।