
ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়াই যুদ্ধ পরিচালনার জন্য একজন নতুন জেনারেল নিয়োগ দিয়েছে রাশিয়া। এরই অংশ হিসেবে যুদ্ধের কৌশল বদলাচ্ছে মস্কো। সরিয়ে নেয়া হয়েছে অভিযানে নেতৃত্বে থাকা সেনা কমান্ডকেও। তার স্থলভিষিক্ত হচ্ছেন সিরিয়ার যুদ্ধে নেতৃত্ব দেয়া নতুন জেনারেল আলেক্সান্ডার ভরনিকভ। খবর-বিজনেস স্ট্যান্ডার্ড।
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক এলাকার কমান্ডার ছিলেন জেনারেল আলেক্সান্ডার। তাঁকে ইউক্রেন আভিযান পরিচালনার জন্য দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ৬০ বছর বয়সী আলেক্সান্ডার ভরনিকভ রুশ বাহিনীর হয়ে সিরিয়া অভিযানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন ।
এছাড়াও তার অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউক্রেনে হামলার বিষয়গুলো রুশ বাহিনী নতুন করে সমন্বয় করা হবে।
প্রায় ৪৫ দিন ধরে ইউক্রেনে আগ্রাসী সেনা অভিযান চালাচ্ছে পুতিন বাহিনী। কিন্তু দীর্ঘদিন সময়েও বড় কোন শহর দখল করতে পারেনি রুশ বাহিনী।



