Ad

ভারতের উপর নেপালের ৮০% শুল্কারোপ!

মোঃ বিল ইয়ানূর তালুকদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
_Youtube Thumbnail (8).webp
Durbin News

ভারতের সঙ্গে সীমান্ত বাণিজ্যে ১০০ রুপির বেশি মূল্যের পণ্যে গুনতে হবে ৮০% পর্যন্ত শুল্ক । এমনই কোঠর অবস্থান নিয়েছে এবার নেপালের সদ্য ক্ষমতায় আসা সরকার। কিন্তু কেন মোদির বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ?

নেপালের গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন নেতৃত্ব, বিশেষ করে বালেন্দ্র শাহ-এর মতো জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রভাবে প্রশাসন এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও জবাবদিহিমূলক। অতীতে দুর্নীতি ও দুর্বল নীতির কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান সরকার সেই জায়গা থেকে বেরিয়ে এসে শক্ত অবস্থান নিচ্ছে—এই শুল্ক আরোপ তারই প্রতিফলন।

নতুন নিয়ম অনুযায়ী, ভারতের বাজার থেকে কেনা ১০০ নেপালি রুপির বেশি মূল্যের যেকোনো পণ্যের ওপর এখন বাধ্যতামূলক শুল্ক দিতে হবে। এই শুল্কের হার সর্বোচ্চ ৮০% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা পণ্যের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। পূর্বে সীমান্তবর্তী এলাকায় ছোটখাটো কেনাকাটায় কার্যত কোনো শুল্ক নেওয়া না হলেও এখন সেই ‘অঘোষিত সুবিধা’ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তাদের মতে, সীমান্ত দিয়ে ভারতীয় পণ্যের অতিরিক্ত প্রবাহ নেপালের স্থানীয় ব্যবসা ও উৎপাদন খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিল। নেপালি ভোক্তারা কম দামে ভারতীয় পণ্য কিনতে ঝুঁকছিলেন, ফলে দেশীয় ব্যবসায়ীরা টিকে থাকতে হিমশিম খাচ্ছিলেন। এই প্রেক্ষাপটে শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থানীয় বাজারকে সুরক্ষা দেওয়ার একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন এই নীতির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা। বিরগঞ্জ, বিরাটনগর ও ভৈরহাওয়া মতো গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে ইতোমধ্যেই কঠোরভাবে এই নিয়ম কার্যকর করা হয়েছে। স্থানীয় প্রশাসন মাইকিং করে জানিয়ে দিয়েছে—কোনো ব্যক্তি, এনজিও বা সরকারি কর্মচারীর জন্যও কোনো ছাড় থাকবে না।

ভারত-নেপাল বাণিজ্য ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও, এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে যে নেপাল এখন নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় আরও সচেতন।

যে নেপাল একসময় দুর্নীতি ও দুর্বল নীতিনির্ধারণের কারণে পিছিয়ে পড়েছিল, সেই নেপালই এখন সাহসী ও বাস্তবমুখী সিদ্ধান্ত নিচ্ছে। নেটিজেনরা বলছেন, নিজের দেশের স্বার্থে নেপালের এমন কঠোর অবস্থান থেকে বাংলাদেশকেও শিক্ষা নেওয়া উচিৎ।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad