
সন্ত্রাসবাদ কর্মকাণ্ডে জড়িত ও ইরানের জনগণের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ২৪ মার্কিন কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করে ইরান। এছাড়া আরও ৯ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। খবর-রয়টার্স।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ তালিকায় শুধু এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা ট্রাম্প ও ওবামা প্রশাসনকালীন ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে সহায়তা করেছেন।
২০১৫ সালের পরমাণু চুক্তির পুনরুদ্ধার করার জন্য যখন ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময় এলো এ নতুন নিষেধাজ্ঞা।
এর ফলে পরমাণু আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা করেছেন দুই দেশের কূটনীতিবিদরা।
এদিকে ইরানের সাথে নতুন করে সম্পর্ক স্থাপনের পদক্ষেপ গ্রহণ করে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। এমনকি সৌদি আরবের মতো মার্কিন মিত্ররাও বাইডেনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।



