অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ-সমাবেশ শুরু হয়। বোরবার রাতভর দেশটির বিভিন্ন শহরে তেহরিক-ই-ইনসাফের বিপুলসংখ্যাক কর্মীরা এ বিক্ষোভে সামিল হয়। খবর ডন ও জিয়ো নিউজের।

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে ‘বিদেশি ষড়যন্ত্র’ রয়েছে দাবি করে এ বিক্ষোভের ডাক দেয়া হয়। ডাকে সাড়া দিয়ে রাত সাড়ে নয়টার দিকে রাজপথে নেমে আসেন হাজারো সমর্থক।

পিটিআই জানিয়েছে, করাচি, পেশোয়ার,মুলতান, খানেওয়লাসহ ৪০টি স্থানে বিক্ষোভকারীরা সমবেত হয়েছেন। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে তারা রাস্তায় নেমে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

citytouch 728-X-90

ইমরান খান বিক্ষোভের একটি ভিডিও টুইটারে শেয়ার করে লিখেন, দুর্বৃত্তদের নেতৃত্বে আমদানি করা সরকার প্রত্যাখ্যান করে পাকিস্তানি ইতিহাসে আগে কখনোই এভাবে স্বতঃস্ফুর্তভাবে বিক্ষোভকারীরা রাজপথে নামেনি।

শনিবার রাতে নানা নাটকীতায় জাতীয় পরিষদে ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব হারান বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইমরান খান।

১৯৪৭ সালে স্বাধীনতার পর দীর্ঘ ইতিহাসে থাকা পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী তাদের মেয়াদ পূর্ণ করেতে পারেনি। তবে ইমরান খানই প্রথম যিনি পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে বিদায় নিয়েছেন।