
দূরবীন ডেস্ক


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় গুরুত্বপূর্ণ আস্থা ভোটে জয় পেয়েছেন। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তার দল টিভিকে-সহ মোট ১৪৪ জন বিধায়ক সরকারের পক্ষে সমর্থন দেন। এর মধ্য দিয়ে সদ্য গঠিত বিজয় সরকারের অবস্থান আরও শক্তিশালী হলো।
আস্থা ভোটের আগে থেকেই আইইউএমএল, ভিসিকে, সিপিআই, সিপিআই(এম) এবং কংগ্রেসের মতো কয়েকটি দল দ্রুত বিজয়ের প্রতি সমর্থন ঘোষণা করে। এতে টিভিকে-র সমর্থন সংখ্যা দ্রুত বেড়ে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় সীমা অতিক্রম করে।
তবে ভোটের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিল এআইএডিএমকের অভ্যন্তরীণ বিভক্তি। দলটির প্রধান এডাপ্পাদি পালানিস্বামী ঘোষণা দিয়েছিলেন, তাদের সব ৪৭ জন বিধায়ক বিজয় সরকারের বিপক্ষে ভোট দেবেন। কিন্তু পরে এসপি ভেলুমানির নেতৃত্বাধীন একটি অংশ সেই অবস্থান থেকে সরে এসে বিজয়ের প্রতি সমর্থন জানায়। এর ফলে আস্থা ভোটের সমীকরণ পুরোপুরি বদলে যায়।
গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য পিছিয়ে থাকলেও পরে ছোট দলগুলোর সমর্থনে সরকার গঠনের পথ সুগম হয়। এরপর গভর্নর আরভি আরলেকার বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং গত ১০ মে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।
বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিজয়ের প্রয়োজন ছিল ১১৭ ভোট। কিন্তু শেষ পর্যন্ত তিনি সহজেই সেই সংখ্যা ছাড়িয়ে যান। কারণ, দুটি আসনে জয় পেলেও একটি আসন ছেড়ে দেওয়ায় এবং স্পিকার ভোটে অংশ না নেওয়ায় টিভিকে-র কার্যকর সংখ্যা কমে গিয়েছিল।
আস্থা ভোটে জয় পাওয়ার পর মুখ্যমন্ত্রী বিজয় বলেন, তার সরকার ‘ধর্মনিরপেক্ষ ও জনমুখী’ নীতিতে পরিচালিত হবে। তিনি বলেন, “এই সরকার ঘোড়া কেনাবেচার রাজনীতিতে জড়াবে না, বরং দ্রুতগতিতে কাজ করবে।”
বিজয় আরও জানান, আগের সরকারের চলমান কল্যাণমূলক প্রকল্পগুলোও অব্যাহত থাকবে।
অন্যদিকে, আস্থা ভোট চলাকালে ডিএমকে বিধানসভা থেকে ওয়াকআউট করে। বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন দাবি করেন, ছোট দলগুলো মূলত রাজ্যে রাষ্ট্রপতির শাসন এড়াতেই বিজয় সরকারকে সমর্থন দিয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।