
ইউক্রেনের সবগুলো নগরের দখল নেবে রুশ সেনাবাহিনী। এমন মন্তব্য করেছেন রুশ ফেডারেশনভুক্ত চেচনিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি রমজান কাদিরভ।
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক ভিডিও ম্যাসেজে চেচেন এই নেতা আরও বলেন, 'সর্ব প্রথমে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য লুহানস্ক ও দোনেৎস্ককে পুরোপুরি স্বাধীন করা হবে। এরপর কিয়েভসহ অন্য শহরগুলো দখল করা হবে।'
রমজান কাদিরভ বলেন, 'হামলা হবে। শুধু মারিউপলে নয়, সব জায়গায় হামলা হবে। সব শহরে, গ্রামে হামলা হবে। আমি নিশ্চিত করে বলছি, এক পা-ও পিছিয়ে আসা হবে না'।



