পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত প্রধানন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রীসভার নাম এক্সিট কন্ট্রোল লিস্টে রাখার আবেদন খারিজ করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। একই সঙ্গে মার্কিন মুল্লুক থেকে আসা কথিত হুমকির চিঠি’র তদন্তের আবেদন বাতিল করা হয়েছে।

সোমবার বিচারপতি আতহার মিনাল্লাহ এ রায় ষোষণা করেন। খবর- জিও নিউজ।

প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ আবেদনের বিরুদ্ধে একটি পাঁচ পৃষ্ঠার দীর্ঘ সংরক্ষিত রায় ঘোষণা করেন। আর আবেদনকারীকে এক লাখ রুপি জরিমানা করা হয়। এর আগে আদালত মৌলভি ইকবাল হায়দারের আবেদনের ওপর রায় সংরক্ষণ করেন।

citytouch 728-X-90

শনিবার মধ্য রাতে পাকিস্তান পার্লামেন্ট ইমরান খানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব পাশ করেন। এর পরেই মৌলভী ইকবাল হায়দার নামের ব্যক্তি আদালতে রিট আবেদনটি করেন।

আজকের শুনানির শুরুতে হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ আবেদনকারীকে প্রশ্ন করেন, কেন তিনি বিষয়টি নিয়ে রাজনীতি করছেন?

বিচারপতি মিনাল্লাহ বলেন, এটা রাষ্ট্রের দায়িত্ব, আপনি কেন আদালতের দ্বারস্থ হলেন?

বিচারপতির জবাবে ইকবাল বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন এবং তার আবেদনের ভিত্তিতেই মোশাররফের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল।

এর জবাবে আদালত ইমরান খানকে নির্বাচিত প্রধানমন্ত্রী উল্লেখ করে তাকে পারভেজ মোশাররফের সঙ্গে তুলনা না করতে অনুরোধ জানান।

‘হুমকি দেওয়া চিঠি’টির বিষয়ে যেহেতু যুক্তরাষ্ট্র কিছু জানেনা বলে জানিয়েছে তাই এই বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন নেই বলেও জানান আদালত।