আন্তর্জাতিক


আলী খামেনির কফিনের সঙ্গে থাকা ছোট কফিনটি কার?


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৩ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার

আলী খামেনির কফিনের সঙ্গে থাকা ছোট কফিনটি কার?

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে ভিড় করছেন বিদেশি অতিথি ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সেখানে ইরানের জাতীয় পতাকায় মোড়ানো তার কফিনের পাশে রাখা হয়েছে আরও চারটি কফিন, যার মধ্যে একটি ছোট কফিন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

 

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ছোট কফিনটিতে রাখা হয়েছে আলী খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি নিহত হন বলে জানানো হয়েছে।

 

শুক্রবার (৩ জুলাই) খামেনির কফিনের পাশে রাখা অন্য মরদেহগুলো হলো তার মেয়ের জামাই মেসবাহ উল হুদা বাঘেরি, তার বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, তার ছেলের স্ত্রী ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি।

 

সবচেয়ে ছোট কফিনে ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ রাখা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

 

সূত্র: সিএনএন


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরইরান

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ায় ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়াকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফিফার নৈতিকতা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি ভ'য়ং'ক'র পরজীবী নিয়ে ফিরলেন নারী

ভারত ভ্রমণের কয়েক বছর পর একের পর এক রহস্যজনক শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হন যুক্তরাজ্যের ৪২ বছর বয়সী মিডিয়া কর্মী লোরি ডেনম্যান। পরে চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, তার মস্তিষ্কে বাসা বেঁধেছে ৩৮টি পরজীবী। দীর্ঘ চিকিৎসা ও কঠিন লড়াইয়ের পর এখন তিনি বিপদমুক্ত হলেও সারাজীবন মৃগীরোগের ওষুধ সেবন করতে হবে তাকে। এ তথ্য জানিয়েছে বিবিসি।

এবার ইসরাইল সীমান্তে সেনা মোতায়েন করবে লেবানন!

দেশের পুরো ভূখণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবে ইসরাইল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

প্রবাসী শ্রমিকদের জন্য যেসব নির্দেশনা দিল সৌদি

সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) নবায়ন এবং কর্মসংস্থান সেবা স্থানান্তরের বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন প্ল্যাটফর্ম ‘কিউয়া’।