
পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সোমবার বিকালে দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরু হয়েছে।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। খবর ডন।
অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের বিদায়ের দুই দিন পর পার্লামেন্টে নতুন এই অধিবেশন শুরু হলো। .
২৩ তম নতুন প্রধানমন্ত্রীর দৌঁড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরোশি ও মুসলিম লীগ- এন সভাপতি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ।
ভোটাভুটি শুরু হওয়ার আগে পার্লামেন্ট থেকে গণপদত্যাগ করার সিদ্ধান্ত নেয় পিটিআই।
এদিকে জাতীয় পরিষদ শুরু হওয়ার আগে ইমরান খানের দল পিটিআই প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বয়কট করে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যান।



