জবস
ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষা স্থগিত
পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
সোমবার ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে টেলিটকের মাধ্যমে এসএমএস এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আবেদনকারীরা ইতিমধ্যে ডাউনলোড করা প্রবেশপত্র দিয়েই পরবর্তীতে ঘোষিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে বার্তায় জানানো হয়েছে।
এছাড়াও পরীক্ষা বাতিলের এই ঘোষণা এরই মধ্যে ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে ও ফেসবুক পেজে নোটিশ আকারে জানানো হয়েছে।
জনপ্রিয়
জবস থেকে আরও পড়ুন
দেশসেবার স্বপ্নে তরুণদের আহ্বান: বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭বি অফিসার ক্যাডেট নিয়োগ
সমুদ্রের বুক চিরে এগিয়ে চলা যুদ্ধজাহাজ, আকাশে টহলরত হেলিকপ্টার- এমন দৃশ্য অনেক তরুণের মনেই জাগায় এক অনন্য স্বপ্ন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তায় ভূমিকা রাখার সেই স্বপ্ন বাস্তব হতে পারে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের মাধ্যমে। সেই সুযোগই এনে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৭বি অফিসার ক্যাডেট ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি।

সুলতান’স ডাইনে পার্টটাইম চাকরির সুযোগ, নিয়োগ ২০ জন
দেশের জনপ্রিয় রেস্তোরাঁ ব্র্যান্ড সুলতান’স ডাইন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হসপিটালিটি স্টাফ পদে ২০ জন কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছে।

“বিসিএস ক্যাডারের” বেতন কত? কী কী সুবিধা পান তারা
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় বিসিএস ক্যাডার কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অনেক তরুণের স্বপ্নের এই পেশায় বেতন, ভাতা ও সুযোগ–সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহও বেশ বেশি। সরকারি বিধান অনুযায়ী, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বেতন নির্ধারিত হয় জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন
দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ইসলামিক হোলসেল ব্যাংকিং বিভাগে ইউনিট হেড পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

.jpg)
.jpg)






