জবস


সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কাজ ডাটা সংগ্রহ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ জুলাই ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন, রবিবার

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কাজ ডাটা সংগ্রহ
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থাটিতে একটি শূন্যপদে একজন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

এক নজরে সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২৩ জুলাই ২০২৩
পদ ও লোকবল: ১টি ও ১ জন
আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৩ জুলাই ২০২৩
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট: https://bangladesh.savethechildren.net/

পদের নাম: সহকারী (মিল)। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান/নৃবিজ্ঞান বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন: প্রতিষ্ঠানের তথ্যগুলো সংরক্ষণের মাধ্যমে চলমান কার্যক্রমগুলো পরিচালনা করা। কাজের মূল্যায়ন ও প্রাসঙ্গিকতা যাচাই করা। দলের অন্যান্য সদস্যদের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সহায়তা প্রদান করা। প্রতিষ্ঠানের সব ধরনের ডেটা সংগ্রহ ও তা সংরক্ষণ করা।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

নিয়োগের স্থান: কক্সবাজার (উখিয়া)।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। পরিমাণগত এবং গুণগত তথ্য সংগ্রহ করার ক্ষমতা। ডেটা এন্ট্রি এবং ডেটার মৌলিক প্রক্রিয়াকরণ/বিশ্লেষণ করার ক্ষমতা। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আবেদন যেভাবে: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই, ২০২৩।


সম্পর্কিত

এনজিওতে নিয়োগ

জনপ্রিয়


জবস থেকে আরও পড়ুন

দেশসেবার স্বপ্নে তরুণদের আহ্বান: বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭বি অফিসার ক্যাডেট নিয়োগ

সমুদ্রের বুক চিরে এগিয়ে চলা যুদ্ধজাহাজ, আকাশে টহলরত হেলিকপ্টার- এমন দৃশ্য অনেক তরুণের মনেই জাগায় এক অনন্য স্বপ্ন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তায় ভূমিকা রাখার সেই স্বপ্ন বাস্তব হতে পারে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের মাধ্যমে। সেই সুযোগই এনে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৭বি অফিসার ক্যাডেট ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি।

সুলতান’স ডাইনে পার্টটাইম চাকরির সুযোগ, নিয়োগ ২০ জন

দেশের জনপ্রিয় রেস্তোরাঁ ব্র্যান্ড সুলতান’স ডাইন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হসপিটালিটি স্টাফ পদে ২০ জন কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছে।

“বিসিএস ক্যাডারের” বেতন কত? কী কী সুবিধা পান তারা

বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় বিসিএস ক্যাডার কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অনেক তরুণের স্বপ্নের এই পেশায় বেতন, ভাতা ও সুযোগ–সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহও বেশ বেশি। সরকারি বিধান অনুযায়ী, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বেতন নির্ধারিত হয় জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ইসলামিক হোলসেল ব্যাংকিং বিভাগে ইউনিট হেড পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।