আইন আদালত


আদালত অবমাননা নিয়ে ভিপি নুরের বিরুদ্ধে শুনানি আজ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

আদালত অবমাননা নিয়ে ভিপি নুরের বিরুদ্ধে শুনানি আজ
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নিম্ন আদালতের বিচারকদের নিয়ে আপত্তিকর ও অবমাননাকর বক্তব্যের কারণে তার বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যার বিষয়ে শুনানি আজ।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। এরও আগে ১৭ ডিসেম্বর হাইকোর্টের ওই বেঞ্চ স্বপ্রণোদিত রুলসহ আদালত অবমাননার আদেশ দেন। 

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়। তারই ধারাবাহিকতায় সেদিন শুনানি হয়। তারপর এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া, শুনানি ও আদেশের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চ আজ শুনানির দিন ঠিক করেন। আদালতে নুরের পক্ষে থাকবেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।


জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।