

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃজেলা মহিলা চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে । এরা দির্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বীমা ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি করে আসছিল চক্রটি । ভুক্তভোগী আছমা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ আন্তঃজেলা মহিলা চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো (১) বুলবুলি খাতুন ওরফে টুটু (৪৫), রূপালী খাতুন (৪০), মোছাঃ রূপালী (২৫), মোর্শিদা খাতুন (৩০), রাবেয়া খাতুন (২১), শাবনুর খাতুন (২০), আনোয়ারা খাতুন (২০), আঞ্জু খাতুন (৩৫), রিক্তা খাতুন (১৪),নাছিমা খাতুন (২৭)। এরা সবাই পাবনা , কুষ্টিয়া ,জামালপুর জেলার ও ইসলামপুর থানার, বাসিন্দা। প্রেস বিফ্রিংয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিভিন্ন স্পট থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মহিলা চোর চক্রটি এলাকার বিভিন্ন স্থানে ব্যাংক, বীমা সহ আর্থিক প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও হাট-বাজারের বিভিন্ন স্থানে চুরি করে আসছিল। তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা ছদ্মবেশে সংঘবদ্ধ হয়ে গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংকে ভীড় জমিয়ে গ্রাহকের উঠানো টাকা কৌশলে মানিব্যাগ ও ভ্যানিটিব্যাগ থেকে তুলে নিয়ে পালিয়ে যায়। এরা সবাই উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় ভাসমান অবস্থায় ভাড়াটে ঘরে বসবাস করে আসছিল। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।