রাজধানীর বিভিন্ন থানার নাশকতার ১২ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধেও রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারি এবং যাত্রাবাড়িসহ বিভিন্ন থানায় নাশকতার মামলা হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মুঞ্জুর করেন।
বিএনপি নেতা ইশরাকের ১২ মামলায় আগাম জামিন
রাজধানীর বিভিন্ন থানার নাশকতার ১২ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
প্রকাশিত:

খবরটি শেয়ার করুন








