হেড অফ ডিজিটাল মিডিয়া


ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই গ্রেপ্তার শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং আইনের শাসনের জন্য ভয়াবহ বার্তা।”বার্গম্যান আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা ফারিয়ার গ্রেপ্তার উদ্বেগজনক। আওয়ামী লীগের সাধারণ সমর্থক বা ঘনিষ্ঠ কেউ এখন আর নিরাপদ না। এখন দেশে মানবাধিকার ও সুবিচার যেন নিরব দর্শক হয়ে গেছে।”উল্লেখ্য, ১৮ মে সকালে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। এর আগে ভাটারা থানায় দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় তাকে সহ ১৭ শিল্পী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৪ জনকে আসামি করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।