আইন আদালত


কারাগারে বোতল চৌধুরী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৭ এপ্রিল ২০২২, ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার

কারাগারে বোতল চৌধুরী

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে র‌্যাবের দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুর। তার জামিন শুনানির জন্য আগামি ১০ এপ্রিল দিন ধার্য করে দেয়া হয়। 


এর আগে আশিষ রায় চৌধুরীকে আদালতে হাজির করে মাদকদ্রব্য আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক শামীম হোসেন।


এর আগে আশিষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‍্যাব।


বৃহস্পতিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বুধবার রাতে র‍্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদি হয়ে আশিষ রায় চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সোহেল চৌধুরী হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আশিষ রায়কে নতুন করা এই মাদক মামলায় আটক রাখার আবেদন করে আদালতে পাঠানো হয়। 


প্রসঙ্গত, আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় চার্জশিটভুক্ত এক নম্বর আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী পুলিশের খাতায় ছিলেন পলাতক। অথচ নথি বলছে আশিষ গত ২৪ বছর যাবত ভিআইপি মর্যাদায় আসা যাওয়া করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চাকরি করেছেন একাধিক এয়ারলাইন্সেও। ভিআইপি কোটায় দাপিয়ে বেড়িয়েছেন বিমানবন্দরে।


অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার কর্তাব্যক্তিদের ম্যানেজ করেই হাতিয়েছিলেন এ নিরাপত্তা পাস। শুধু তাই নয়, ক্ষমতা ধরে রাখতে আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদেরও বিমানবন্দরে ভিআইপি সুযোগ-সুবিধা করে দিতেন বোতল চৌধুরী। বিনিময়ে কখনো এমপির ভাই আবার কখনো মন্ত্রীর ভাতিজা পরিচয়ে দাপট দেখাতেন বিমানবন্দরে। তার ভয়ে বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও থাকতেন আতঙ্কে।


বিমানবন্দরের কর্মকর্তাদের অভিযোগ সাবেক এক মন্ত্রীর আশীর্বাদে বেপরোয়া হয়ে উঠেন আশীষ রায় চৌধুরী। তার হাত ধরেই কয়েক বছর আগে তাকে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হওয়ার স্বপ্নও দেখেন বোতল চৌধুরী। তবে সরকারের একটি মহল ও বিমানবন্দরের কর্মকর্তারা বিষয়টি ইতিবাচক হিসেবে না নেওয়ায় বিষয়টি আর এগোয়নি।


সবুজ, নীল, লাল ও কালো- এই চার রঙের নিরাপত্তা পাস ছিল তার বোতল চৌধুরীর। বিমানবন্দরের অল্প কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারই কেবল এই পাস রয়েছে, যা ব্যবহার করে বিমানবন্দরের যে কোনো জায়গায় অনায়াসে যাওয়া যায়।


আর এই পাসটি পাওয়ার আগে ওই ব্যক্তির বিষয়ে সশরীরে তদন্ত করেন পুলিশ কর্মকর্তারা। এমনকি বাবা ও মায়ের আত্মীয়দের ব্যাপারেও তদন্ত করা হয়। তবে অদৃশ্য শক্তির জোরে সব পরীক্ষায় উতরে ভিআইপি এ পাসটি নিজের কব্জায় নেন খুনের মামলার আসামি আশীষ রায়।


মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে ওই মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আশিষ রায় চৌধুরীকে (৬৩) গ্রেফতার করা হয়। 


এ সময় উদ্ধার করা হয় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা।



জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ

ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।