আইন আদালত


জামিন নামঞ্জুর করায় কারাগারে আশিষ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ এপ্রিল ২০২২, ০৪:৩২ অপরাহ্ন, রবিবার

জামিন নামঞ্জুর করায় কারাগারে আশিষ

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর মাদক মামলার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।


রোববার (১০ এপ্রিল) আশিষের আইনজীবী মাদক মামলায় তার জামিন আবেদন করেন। পরবর্তীতে আবেদনটি নামঞ্জুর করেন মহানগর হাকিম শান্তা আক্তার। একই সাথে তিনি আশিষকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এর আগে গত ৭ এপ্রিল আশিষকে গুলশান থানা পুলিশ মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। সেখান থেকে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 


চিত্র নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ চৌধুরী বিগত ২৪ বছর ধরে নিশ্চিন্তে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। হত্যা মামলার অভিযোগ তালিকার ৮ম আসামি ছিলেন আশিষ চৌধুরী। 


চলতি বছরের ২৮ মার্চ আশিষ চৌধুরীর নামে ওয়ারেন্ট জারি হয়। অভিযান চালিয়ে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ।


জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।