আইন আদালত


মুক্তির জন্য আর মাত্র ১টি মামলায় জামিন প্রয়োজন সম্রাটের


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১১ এপ্রিল ২০২২, ০১:৪৮ অপরাহ্ন, সোমবার

মুক্তির জন্য আর মাত্র ১টি মামলায় জামিন প্রয়োজন সম্রাটের

দুটি মামলায় জামিনের পর এবার রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাও জামিন পেয়েছেন যুবলীগ থেকে বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। 


সোমবার (১১ এপ্রিল) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। 


এর আগে অস্ত্র ও অর্থপাচারের দুই মামলায় জামিন পান সম্রাট। গতকাল রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের অস্ত্র মামলায় সম্রাটকে জামিন দেন। অন্যদিকে অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন সাবেক এই যুবলীগ নেতার জামিন মঞ্জুর করেন।


সব মিলিয়ে এখন পর্যন্ত চারটি মামলার মধ্যে তিনটিতে জামিন পেলে সম্রাট। দুদকের একটি মামলায় এখনও জামিন না পাওয়ায় এখনই কারাগার থেকে মুক্ত হচ্ছেন না এই রাজনীতিবিদ। 


আগামী বুধবার দুদকের মামলায় তার জামিন শুনানি হওয়ার কথা। এ মামলায় জামিন পেলেই মুক্ত হতে পারবেন সম্রাট। 


২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‍্যাব।


জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মাত্র ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অপরাধে আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন।

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

শেরপুরে ধর্ষণ ও মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

শেরপুরে পৃথক দুটি মামলায় ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। সোমবার (২০ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।