
কুষ্টিয়া প্রতিনিধি


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে কুষ্টিয়া জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে জেলার ৫৯৯টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপারসহ সব ধরনের নির্বাচনী সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেলা ট্রেজারি ও জেলা নির্বাচন অফিস থেকে এসব নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) স্বশরীরে অথবা তাঁদের মনোনীত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী মালামাল গ্রহণ করবেন। পুরো প্রক্রিয়াটি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে সম্পন্ন করা হচ্ছে।
জেলা নির্বাচন অফিস জানায়, কুষ্টিয়ার ছয়টি উপজেলা দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, সদর, কুমারখালী ও খোকসা মিলিয়ে মোট ৫৯৯টি ভোটকেন্দ্র এবং ৩ হাজার ৪৩৯টি ভোটকক্ষের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্র ও কক্ষের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার এবং গণভোটের ব্যালট পেপার আলাদাভাবে প্যাকেটজাত করা হয়েছে।
বিতরণ করা নির্বাচনী সামগ্রীর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্সের লক ও সিল, অমোচনীয় কালি ব্যবহারের কলম, অফিসিয়াল রাবার সিল, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, ব্রাস সিল, গালা, চটের বড় ও ছোট থলি। এ ছাড়া নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফরম ও প্যাকেট উপজেলা ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে।
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের পরিচয়পত্রও বিতরণ করা হচ্ছে। কেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অনুযায়ী এসব পরিচয়পত্রের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া স্থানীয়ভাবে সংগৃহীত সহায়ক সামগ্রী বলপয়েন্ট কলম, সাদা ও কার্বন কাগজ, মোমবাতি, দিয়াশলাই, সুতা, ছুরি, গামপট, সুপারগ্লু, স্ট্যাম্প প্যাডের কালি ও স্কেল নির্বাচনী মালামালের সঙ্গে সরবরাহ করা হয়েছে। ভোটারদের সুবিধার জন্য প্রবেশ ও বাহির নির্দেশনা বোর্ড এবং নারী ও পুরুষ ভোটকক্ষের আলাদা চিহ্নও বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। নির্বাচন সামগ্রী বিতরণ থেকে শুরু করে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।
কর্তৃপক্ষ আশা করছে, এসব প্রস্তুতির মাধ্যমে কুষ্টিয়া জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।